রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় চেক ডিজঅনার মামলায় আসামি গ্রেপ্তার

ফুলতলা প্রতিনিধি

র‌্যাব- ৬ ও ফুলতলা থানা পুলিশের যৌথ অভিযানে চেক ডিজঅনার মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন, ফুলতলা উপজেলার দামোদর গ্রামের আ: হামিদ গাজীর ছেলে মোঃ রাজু আহম্মেদ গাজী। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস তালুকদার জানান, ২০১৬ সালে সরদার আবু তাহের বাদী হয়ে খুলনা মহানগর দায়রা জজ আদালত- ২ এ একটি চেক ডিজঅনার মামলা (যার নং- ৮৯৩/১৬) করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত শুনানী শেষে ১৪ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে।

এ মামলায় বুধবার সকাল ৯টায় র‌্যাব- ৬ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভয়নগর উপজেলার নাউলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন