সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

রূপসায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রূপসা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে আদালত।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, খুলনা চিংড়ি মাছেরে জন্য বিখ্যাত। এ মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বিদেশেও রপ্তানি করা হয়। অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ব্যবসায়ী সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পুশ করা ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ ও উপস্থিত মানুষের সামনে তা ধ্বংস করা হয়। জরিমানার মাধ্যমে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন