রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

টুঙ্গীপাড়ায় চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চাকরীর প্রলোভন দেখিয়ে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র‌্যাব ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের অভিযানিক দল মোঃ আবুল কালাম নামে এক যুবকে গ্রেপ্তার করেছে। বুধবার তাকে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বড়দুধপাতিলা এলাকার বাসিন্দা।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আবুল কালাম একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা। তিনি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের/দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরীর ভূয়া নিয়োগপত্র প্রদান করেন। সেখান থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। চাকরীর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি প্রায় ৯৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

এই সংক্রান্তে প্রতারক মোঃ আবুল কালামের এর বিরুদ্ধে ভুক্তভুগীগন বিভিন্ন থানায় ৩টি মামলা ও ১টি জিডি দায়ের করেন। উক্ত মামলায় আদালত আসামির বিরুদ্ধে ২টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে উক্ত প্রতারক বিভিন্ন স্থানে নিজের নাম ঠিকানা এবং পরিচয় পরিবর্তন করে আত্নগোপন করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বুধবার র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত প্রতারনা মামলার মূলহোতা পলাতক আসামী গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ভোর সাড়ে ৪ টার দিকে গোপলগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানাধীন আলফা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবুল কালামকে গ্রেপ্তার করে। পরে তাকে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানায় হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন