মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

খুলনা রেল স্টেশনে মুখোমুখি পুলিশ-বিএনপি নেতাকর্মীরা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা । এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাট ছোড়ে এবং স্টেশনের দরজার গ্লাস ভাংচুর করে।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে।

দুপুর ১২ টায় রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, বিপুল সংখ্যক পুলিশ স্টেশন অবস্থান নিয়ে আছে। বিপরীত দিকে অবস্থা নিয়ে বিক্ষোভ করছে বিএনপি নেতা কর্মীরা।

কেএমপি অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেয়া হয়নি। ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন