মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী খোকন, সম্পাদক শহিদ

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বুধবার (১৯ অক্টোবর) আইনজীবী ভবনের তৃতীয় তলায় প্রার্থী বাছাই সভা খুলনা বারের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সিনিয়র কো-কনভেনার এড. গাজী আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এড. এস আর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রবীণ আইনজীবী এড. আব্দুল মালেক, এড. আ ফ ম মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. আক্তার জাহান রুকু, এড. মো. শহিদুল ইসলাম, এড. শেখ আব্দুল আজিজ, এড. মো. ইউনুস, এড. শেখ মাসুদ হোসেন রনি, এড. মো. আবুল খায়ের, এড. নুরুল হাসান রুবা, এড. মো, মাসুম রশিদ, এড. সত্যগোপাল ঘোষ, এড. আকরাম হোসেন, এড. তৌহিদুর রহমান তুষার, এড. খালিদ হাসান জনি প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, সহ সভাপতি পদে এড. মো. আসলাম হোসেন ও এড. মহসীন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এড. এ কে এম শহিদুল আলম শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. শেখ মঈনুদ্দিন মারুফ, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. আব্দুল হক গাজী এস্কেন্দার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. নুরুন নাহার নাজমুন নেসা জেবা। এছাড়া সদস্য পদে ৭জনের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য আগামী ২৭ নভেম্বর রবিবার খুলনা জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন