মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

কয়রায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কয়রা প্রতিনিধি

কয়রায় পুকুরের পানিতে ডুবে দু’বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম সৌরভ হোসেন। সে জনৈক শরিফুল ইসলামের ছেলে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সৌরভ বাড়ির ভেতর এক খেলা করছিল। একপর্যায়ে বাড়ির ভেতরের পুকুরে পড়ে যায়। মারা যাওয়ার পর পুকুরে ভেসে উঠলে শিশুটির দাদা টের পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন