মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

প্রয়াত কামাল হোসেনের পরিবারের পাশে মঞ্জুসহ বিএনপির সাবেক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের ১ম মৃত্যু বাষিকী উপলক্ষে নগরীর টুটপাড়াস্থ তার বাসভবনে গিয়ে পরিবারকে সান্তনা দেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

কামালের পরিবার এর সাথে সাক্ষাতে তাদের পাশে থাকার অঙ্গীকার পূন:ব্যাক্ত করে মঞ্জু বলেন, এস এম কামাল হোসেন ছিলেন দীর্ঘ গনতান্ত্রীক আন্দোলনের সাহসী বীর। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে খুলনা ছাত্রদলকে সুসংগঠিত করে ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাফরউল¬াহ খান সাচ্চু,  আরিফুজ্জামান অপু, ইশহাক তালুকদার, শরিফুল ইসলাম বাবু, শামীম আশরাফ, আরিফুর রহমান আরিফ, রাজিবুল আলম বাপ্পি, নাঈম আহমেদ রুবেল, ফিরোজ আহমেদ, মাসুদ রুমী, সোহাগ হোসেন, শেখ আল মামুন, তামিম হাসান, নাঈম হাওলাদার প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন