সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় কিশোর গ্রেপ্তার

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জিনারুল ইসলাম (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ফুলতলা ইউনিয়নের তরত্বীবপুার গ্রামে একটি ভাড়া বাড়িতে। জিনারুল মাগুরা জেলার মোজাফ্ফর মোল্যার ছেলে।

পুলিশ জানায়, জিনারুল ইসলাম তার ভগ্নিপতি আজিজুল মোড়লের তরত্বীবপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকার সুবাধে পাশ্ববর্তী শহিদুল মোড়লের শিশু কন্যাকে গত ২৮ সেপ্টেম্বর দুপুরের দিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে যায়। শিশুটি ঘরের মধ্যে ঢুকলে তাকে জোরর্পূক ধর্ষণের চেষ্টা চালান ওই কিশোর। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুকে ভয়ভীতি দেখানো হয়। কিন্তু পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের মা লতিফা খাতুন বাদী হয়ে জিনারুল ইসলামকে আসামি করে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৪, তারিখ ৩/১০/২২) দায়ের করেন। পুলিশ আসামি জিনারুলকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ এবং ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন