সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

কয়রায় এসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক ও কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের  কুচির মোড় এলাকায় শামীমা নাসরিন (৩৫) এর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগে কয়রা থানায় মামলা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কয়রা থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জমি-জমা সংক্রান্ত  দীর্ঘদিনের বিরোধ চলে আসা খালেক গংদের ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। তারা হলো, আব্দুল খালেক গাজী (৪৫), সাইফুল গাজী (২৭), আব্দুল মালেক গাজী (৩৫) ও নুর আলম গাজী (৪৫)।

কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, বর্তমানে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখান আমরা যেয়ে স্বাক্ষাত করে মামলা দিতে বলি। পরে হাসপাতাল থেকে তিনি লিখিত অভিযোগ পাঠিয়েছেন। ওই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

তিনি আরও বলেন, খুব বড় কিছু মনে হয়নি। হাসপাতালের ডাক্তার বলেছেন, এসিড কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে।

কয়রার ম‌হেশ্বরীপুর ইউনিয়নের গিলাবা‌ড়ি কু‌চির মোড় এলাকায় নিজ বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দি‌কে এসিড নি‌ক্ষে‌পের ঘটনা ঘ‌টে‌।

এর আগে গত ১১ জুলাই সকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালীরা এই গৃহবধূকে বাড়ি থেকে টেনে হিচড়ে একটি গাছের সাথে বেধে বিবস্ত্র করে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনা নিয়ে খুলনা গে‌জেটসহ ভিন্ন মি‌ডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশ/প্রচারের পর থানায় মামলা নেয় পুলিশ।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন