মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

খালিশপুরে যুবককে কুপিয়ে জখম

 নিজস্ব প্রতিবেদক

 খুলনায় দুর্বৃত্তর ধারালো অস্ত্রের আঘাতে মো: হৃদয় (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) দুর্বৃত্তরা নগরীর খালিশপুর থানার মদিনাবাগ এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। আহত হৃদয় খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট এলাকার আলমের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হৃদয়কে ফোন করে খালিশপুর থানা এলাকার মদিনাবাগ এলাকায় ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর সেখানে তাকে চা পাতি দিয়ে এলোপাথাড়ীভাবে কোপাতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করে। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হৃদয়ের বাম হাতের কনুই ও তালু ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত যুবক খানজাহান আলী থানাধীন হামকো কোম্পানিতে চাকরী করে বলে জানা গেছে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতাল মারফত এ ঘটনাটি শুনেছেন। তবে কি কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে। যুবকের কাছ থেকে ঘটনা শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।
খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন