মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ফুলতলায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় ইব্রাহিম ৪ নামে এক  শিশুর  মৃত্যু হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় ফুলতলার উত্তরডিহি ফাইভ স্টার ফার্ম এলাকায় এই দুর্ঘ টনার শিকার হয ওই শিশুটি। সে ফুলতলা এলাকার শান্তা বেগমের পুত্র।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, শিশু ইব্রাহিম শুক্রবার বিকালে ফাইভ স্টার ফার্ম সড়কের পাশে খেলা করছিল। এ সময় ইঞ্জিনচালিত অজ্ঞাত ভ্যানের সামনে দিয়ে দৌড় দিলে সড়কের উপর পড়ে যায়। এতে ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে গেলে শিশুটি গুরুতর জখম হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন তালুকদার বলেন, ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করায় জেলা প্রশাসকের অনুমতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন