মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

খুলনার যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন কিছু এলাকায় আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপাডিকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর পৈ-পাড়া, বকসীপাড়া, বসুপাড়া, সিদ্দিকীয়া মহল্লা, সোনার বাংলা গলি, সোলায়মান নগর, গোবরচাকা, কেডিএ এভিনিউ, বসুপাড়া, হাজী ইসমাইল সড়ক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে বানরগাতি বাজার, শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোড, বকুল বাগান লেন, আরামবাগ, পশ্চিম বানিয়াখামার, কাদের খান রোড, সৎসংঘ বিহার রোড, বাঁশতলা, শশী ভূষণ রোড, মেটেপোল, দারুস সালাম মহল্লা, হাজী তমিজ উদ্দিন সড়ক, আলামিন মহল্লা, নবপল্লী ও আশপাশ এলাকা।

খুলনা গেজেট/এইচ এইচ/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন