মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

চুকনগরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জননীর আত্নহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া চুকনগরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ বিষপানে আত্নহত্যা করেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে সে নিজ ঘরের শয়নকক্ষে বিষ পান করে আত্নহত্যা করে। সে ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের নাসির উদ্দীন মাহমুদের স্ত্রী মালা বেগম(৩০)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্বামী নাসির উদ্দীনের সাথে স্ত্রী মালা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ হয়। এ কারণে স্ত্রী মালা বেগম রাগে ও ক্ষোভের বশে পরিবারের সবার অগোচরে নিজ ঘরের শয়নকক্ষে গিয়ে বিষ পান করে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন বিষপানের বিষয় টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৪ বছরের পুত্র আব্দুল্লাহ ও ৯ মাসের পুত্র হোজাইফাকে রেখে যান।
এ রির্পোট লেখা পর্যন্ত লাশ সুরতহাল প্রতিবেদন জন্য মর্গে প্রেরণ করা হয়। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ কনি মিয়া গৃহবধূ বিষ পানে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন