গয়েশ্বরের খুলনার কর্মসূচি স্থগিত, শাওনের গায়েবানা জানাজা জুমা বাদ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের গায়েবানা জানাজা শুক্রবার (০২ সেপ্টেম্বর) বাদ জুমা খুলনা কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। উক্ত গায়েবানা জানাজায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

এদিকে খুলনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নগ্ন হামলা, নেতাকর্মীদের মারপিট, দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ সরেজমিনে দেখভাল করতে ০২ সেপ্টেম্বর (শুক্রবার) খুলনায় আসার কথা ছিলো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। কিন্তু তার শারীরিক অসুস্থতার জন্য পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন