খুলনার চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ডিপো মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদ।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার মালতিয়া মোড়ে মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান তার ডিপোতে লোকজন নিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। এমন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিপো মালিককে ৫হাজার টাকা জরিমানা ও ডিপো সিলগালা করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা করা হয়। এসময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও ডুমুরিয়া থানা পুলিশ।