সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু‌

নিজস্ব প্রতি‌বেদক

‌ট্রেনের ধাক্কায় নগরী‌তে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার (২৮ আগস্ট) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে নগরীর খানজাহান আলী থানাধীন ডাক্তার বা‌ড়ি এলাকায় দুর্ঘটনা‌টি ঘ‌টে।

এএলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের লাইন ধ‌রে হাঁট‌ছি‌লেন। পেছন থে‌কে ট্রেন তা‌কে ধাক্কা দিলে লাইন থে‌কে প‌ড়ে যান তি‌নি। এসময় ট্রেনের চাকা তার পা‌য়ের ওপর দি‌য়ে চ‌লে গে‌লে শরীর থে‌কে পা বি‌চ্ছিন্ন হ‌য়ে যায়। পরবর্তী‌তে এলাকাবা‌সী তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

খানজাহান আলী থানার অ‌ফিসার ইনচার্জ মো: কামাল হো‌সেন খান ব‌লেন, সকাল ১০টার দি‌কে এক‌টি ট্রেন এক ব্যক্তি‌কে ধাক্কা দেয়। স্থানীয়‌দের মাধ্যমে ‌জানতে পেরে পু‌লিশ ভ্যানে তা‌কে খু‌মেক হাসপাতা‌লে প্রেরণ করা হয়। প‌রে জান‌তে পারলাম তি‌নি মারা গে‌ছেন। তার নাম ঠিকানা এখনও জানা যায়‌নি।

রেলও‌য়ে থানার অ‌ফিসার ইনচার্জ মোল্লা খ‌বির ব‌লেন, চিত্রা এক্স‌প্রেস না‌মে এক‌টি ট্রেন সকাল সা‌ড়ে ৯ টার দি‌কে ঢাকার উ‌দ্দে‌শ্যে খুলনা থে‌কে ছে‌ড়ে যায়। ফুলবা‌ড়িগেট ডাক্তার বা‌ড়ি নামকস্থা‌নে অজ্ঞাতনামা এক ব্যক্তি রেল লাইন ধ‌রে হাট‌ছিল। সতর্কবার্তা প্রেরণ স‌ত্বেও লাইন থে‌কে তি‌নি স‌রেন‌নি। তি‌নি মাথায় আঘাতপ্রাপ্ত হন। প‌রে সংবাদ নি‌য়ে জান‌তে পারলাম এক‌টি পা শরীর থে‌কে বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন