সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

নগরী‌তে ক‌লেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় খা‌দিজা খাতুন (১৭) নামে এক ক‌লেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু‌লিশ। তিনি হা‌ফিজনগর ইউ‌সেফ টেক‌নিক্যাল স্কুল গ‌লির মা‌হি শে‌খের বা‌ড়ির ভাড়া‌টিয়া আসলাম ঢালীর মে‌য়ে। খা‌দিজা খুলনা ক‌লে‌জের দ্বিতীয় ব‌র্ষের ছাত্রী ছি‌লেন।

বোরবার (২৮ আগস্ট) নগরীর সোনাডাঙ্গা হা‌ফিজনগর এলাকায় নিজ বাসা থে‌কে পু‌লিশ তার মর‌দেহ উদ্ধার ক‌রে।

এলাকাবা‌সি সূত্রে জানা গে‌ছে, রোবার (২৮ আগস্ট) সকাল ৯টার দি‌কে তা‌দের বাসায় কেউ ছিল না। ওই সম‌য়ে তি‌নি ঘ‌রের চা‌লের বাতার সাথে ওড়না পেঁচি‌য়ে আত্মহত্যা ক‌রেন।

সোনাডাঙ্গা থানার এসআই মো: ফরহাদ হো‌সেন বলেন, সকাল ১০টার দি‌কে স্থানীয়‌দের মাধ্যমে সংবাদ জে‌নে এখা‌নে আ‌সি। লা‌শের সুরাতহাল রিপোর্ট তৈ‌রি ক‌রে ম‌র্গে প্রেরণ ক‌রা হয়েছে।

সোনাডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ মমতাজুল হক ব‌লেন, খাদিজা আত্মহত্যা ক‌রে‌ছে ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে। ত‌বে ময়নাতদ‌ন্তের রি‌পোর্ট পাওয়া গে‌লে জানা যা‌বে। ‌

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন