সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

কয়রায় হরিণের মাংস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন ৪নং কয়রা এলাকা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ ।

কয়রা থানার এস আই বাবন বিশ্বাস হরিণের মাংস উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গ্রামবাসিরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে কয়রা থানার এস আই বাবন বিশ্বাস, এস আই আবু হাসান ও এ এস আই মিহিরসহ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ নং কয়রা এলাকার আব্দুল গফফার সানার বসতবাড়ির আঙিনায় বেগুনের ক্ষেত থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি টিভিএস মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন