রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

পদ্মা সেতুর স্ক্রু খোলা যুবক আটক

গেজেট ডেস্ক

পদ্মা সেতু রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক ম্যানেজম্যান্ট টিম তাকে গ্রেফতার করেছে।

রোববার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়। এর আগে শনিবার সকালে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হেঁটে অনেকেই পার হন এই সেতু। রোববার শুরু হয় এই সেতু দিয়ে যান চলাচল। এদিন সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। তাই পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে সেতুর নিরপত্তায় নিয়োজিত কর্মীরা অনেকটা নমনীয় ছিলেন। আর এই সুযোগে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন। অনেকে টিকটক ভিডিও করেছেন। এর মধ্যে এক যুবক ঘটিয়ে ফেলেন একটি অপ্রীতিকর ঘটনা। খুলে নেন পদ্মা সেতুর নাট-বল্টু।

মামুন খান নামে একটি ফেসবুক আইডি থেকে ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করা হয়।

 

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন