মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

পদ্মা সেতুর উদ্বোধনের দিন তিন সেতুর টোল মওকুফ

গে‌জেট ডেস্ক

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আগামী ২৫ জুন মাওয়া রোডের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার (২০ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন (কেবল ২৫ জুনের জন্য) আমন্ত্রিত অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজটবিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে জাতির পিতা শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।

এর আগে টোল মওকুফের বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান গত শুক্রবার (১৭ জুন) বলেন, আমরা গত ১৩ তারিখে বিষয়টি অর্থ বিভাগে জানিয়েছি।

সূত্র : বাসস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন