মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩
পানির নিচে রেল লাইন

আকাশপথের পর সিলেটের রেলপথও বন্ধ ঘোষণা

গেজেট ডেস্ক

বন্যার পানির কারণে বিমানবন্দরের পর এবার সিলেটের রেলস্টেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের রেল যোগাযোগ।

শনিবার দুপুর দেড়টার দিকে এমন ঘোষণা দেয়া হয়।

স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলস্টেশনে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে মৌলভীবাজারের কুলাউড়া বা সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ সচল রাখা যায় কি না এ বিষয়ে আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন