মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ডিপোর ধ্বংসস্তূপে আরও দুই মরদেহ, লাশের সংখ্যা ৪৩

গে‌জেট ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে মঙ্গলবার আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও দমকল কর্মীরা এই খবর নিশ্চিত করলেও সরকারিভাবে নতুন মরদেহ উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি।

দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানান, ভেতরে দুটি পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়েছেন তারা। তবে অতিমাত্রায় পুড়ে যাওয়ার কারণে ভালো বোঝা যাচ্ছে না। ভেতরে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করে দেখা হবে।

পুলিশ বলছে, এদের একজন দমকল কর্মীর মৃতদেহ বলে তারা ধারণা করছেন।

শনিবার রাতে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে সোমবার পর্যন্ত ৪১ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুইজনের মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে।

এদিকে ওই কন্টেইনার ডিপোর আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে বলছে সেনাবাহিনী। সেখানে আর এখন ভয়ের কিছু নেই বলে জানাচ্ছেন তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন