রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

‌পটুয়াখালী‌তে সাংবা‌দিক ও মানবা‌ধিকার কর্মী প্রদীপ খুন

নিজস্ব প্রতি‌বেদক

খুনের তালিকায় যুক্ত হলো আরেক সংবাদকর্মীর নাম। পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাফর প্রদীপ (৩০) এর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি দৈনিক সরেজমিন বার্তার পটুয়াখালী প্রতিনিধি। রোববার রাতে তার নিজের পুকুর থেকে লাশ উদ্ধার করে কলাপাড়া থানার পুলিশ।

রবিবার দিবাগত রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটেছে।

তাঁর স্ত্রী জানিয়েছেন, আবু জাফর প্রদীপ রাত ৯ টার দিকে থানায় যাবেন বলে বাসা থেকে বের হন। রাতে পুকুরে শব্দ পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তাঁর শরীর ও হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে জানা গেছে।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রদীপের খুনের রহস্য উদঘাটন ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানি‌য়ে‌ছেন বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি এম আব্দুল্লাহ।

এ‌দি‌কে কলাপাড়ার সাংবাদিক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কলাপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবু-জাফর প্রদীপ (৩০) র খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানি‌য়ে‌ছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাস‌চিব অধ‌্যাপক মাওলানা মোহাম্মদ আ‌বেদ আলী।

উল্লেখ্য, এক যুগের মধ্যে খুন হওয়া সাংবাদিকের তালিকায় আবু জাফর প্রদীপ ৪৫ তম। ৪৪ তম খুন কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন