রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

এক দিনের সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

গে‌জেট ডেস্ক

ফাইল ছবি
ফাইল ছবি

এক দিনের সফরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হেলিকপ্টারে করে মঙ্গলবার(৩১ মে) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বেলা সাড়ে ১২টার দিকে পুষ্পমাল্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেবেন। তার সফরকে ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ছাড়ার কথা রয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তাদের দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় এসেছেন। এটি তাদের পারিবারিক কর্মসূচি।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন