সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

ইউপি চেয়ারম্যানের বা‌ড়ি‌তে ঢুকে শিশুসন্তানকে কুপিয়ে হত্যা

গে‌জেট ডেস্ক

ফরিদপুরে সদরপুরে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে এক শিশুকে। হামলায় গুরুতর আহত হয়েছেন তার মা দিলজান বেগম। উপজেলার সাতরশি এলাকার সদরপুর পোস্ট অফিস সংলগ্ন বাড়িতে বুধবার(১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ৯ বছরের শিশুর নাম রাফসান। সে ওই ইউপির চেয়ারম্যানে মিজানুর রহমান ছেলে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী।

স্বজনদের বরাতে তিনি জানান, দিলজান বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হতে পারে। তার পরিস্থিতি আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শিশুর মরদেহ সদরপুর থানায় রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন