শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় দুই বেয়াইয়ের মৃত্যু

গে‌জেট ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুইজন বেয়াই। শনিবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উড়ালসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদিউরজ্জামান শিকদারের ছেলে রুমন শিকদার (১৬) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তৌফিকুর মোল্যার ছেলে আতিক মোল্যা (১৫)।

ভটিয়াপাড়া হাইওয়ে ক্যাম্পের ওসি আবু রায়হান নাঈম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুমন ও আতিক একটি মোটরসাইকেলে করে ভাটিয়াপাড়া থেকে পোনা গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া উড়ালসেতুর কাছে পৌঁছালে খুলনাগামী গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে আতিফ মারা যান।

পরে স্থানীয়রা আহত রুমনকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটিকে গোপালগঞ্জ পুলিশ লাইন এলাকা থেকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন