শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

রংপুরে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

গে‌জেট ডেস্ক

রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে..

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন