সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

নদীতে গোসলে গিয়ে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

গেজেট ডেস্ক

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌ উপজেলায় গোসল করার সময় বজ্রপা‌তে তিন কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। এ‌তে আহত হ‌য়ে‌ছে নদীর পা‌ড়ে থাকা আ‌রও দুইজন। 

আজ মঙ্গলবার (৩ মে ) সকা‌লে উপ‌জেলার দশ‌কিয়া ইউ‌নিয়নের হা‌তিয়া এলাকায় নদীপা‌ড়ে এই ঘটনা ঘ‌টে। তারা সেখা‌নে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল।

নিহতরা হ‌লেন- উপ‌জেলার হা‌তিয়া এলাকার র‌বিউ‌লের ছে‌লে আ‌রিফ (১৫) ও আব্দুর রাজ্জাকের ছে‌লে র‌ফিক (১৪) এবং দশ‌কিয়া পূর্ব পাড়া গ্রা‌মের জুলহা‌সের ছে‌লে ফয়সাল (১৬)।

দশ‌কিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের মা‌লেক ভূঁইয়া ব‌লেন, ঈ‌দের নামাজ পড়ার আ‌গে সকা‌লে তারা নদীতে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল। এ সময় সেখা‌নে বজ্রপাত ঘটলে ঘটনাস্থ‌লে একজন মারা যায়। এ সময় গুরুত্বর দুইজনসহ চারজন আহত হয়।

পরে আহত র‌ফিক ও ফয়সাল‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়ার প‌থে মারা যায়। নিহত‌দের মরদেহ বা‌ড়িতে আনা হ‌য়ে‌ছে। এই ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন