শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রতিবন্ধী নারীসহ নিহত ২

গেজেট ডেস্ক

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঈদের দিন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ মে) ভোর ৪টায় উপজেলার মাধাইয়া এলাকা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধাইয়া এলাকার সোহেল (২৫) ও নাজমা বেগম (৪৬)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম চৌধুরী।

তিনি জানান, ঈদের দিন ভোর ৪টার দিকে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এ সময় সিএনজিতে থাকা মাসুদ ও মানসিক প্রতিবন্ধী নারী পথচারী নাজমা নিহত হন।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক নারী গুরুতর আহত হন। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও প্রাইভেটকারটি ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন