শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বিছানায় মা, মেঝেতে পড়ে ছিল শিশুর মরদেহ

গে‌জেট ডেস্ক

নওগাঁর মান্দায় বাড়ি থেকে গৃহবধূ ও তার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃত নারীর শাশুড়িকে। পুলিশ জানিয়েছে ওই নারীর স্বামী পলাতক।

উপজেলার গণেশপুর গ্রামের বাড়ি থেকে রোববার(১ এপ্রিল) সকালে উদ্ধার করা হয় মরদেহ দুটি। মৃতরা হলেন আমেনা খাতুন ও তার ৩ বছরের ছেলে আমির হামজা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানায় আমেনার ও মেঝেতে শিশু আমিরের মরদেহ পায়। মেঝেতে বিষের একটি বোতল পড়ে ছিল। আমেনার স্বামী ময়েন উদ্দিন পলাতক।

ওসি বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে মা-ছেলে ঘরে পড়ে আছে। পুলিশ গেলে মৃত নারীর শাশুড়ি জানান তার বউমা ঘরের দরজা খুলছে না। পরে আমরা দরজা ভেঙে মা-ছেলের লাশ বের করি।’

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ময়েনের মা এজেদা বেগমকে থানায় নেয়া হয়েছে। তিনি ওই বাড়িতেই ছিলেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত আমেনার বাবা গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘদিন থেকে আমার মেয়ের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে পারিবারিক ঝামেলা চলছে। তাদের কোনো না কোনোভাবে মেরে ফেলা হয়েছে। হয় গলা টিপে বা বিষপানে, না হয় মানসিকভাবে বাধ্য করা হয়েছে মরে যেতে। আমি মামলা করার প্রস্তুতি নিতেছি। আমি সঠিক বিচার চাই মেয়ে ও নাতির জন্য।’

খুলনা গেজেট/ এস আই

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন