শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

দেশে ১ দিনে সড়কে ঝরলো ৫ প্রাণ

গে‌জেট ডেস্ক

মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থেকে পিকআপে করে ব্যবসায়ীরা মাছ নিয়ে শিমুলিয়া যাচ্ছিলেন। এসময় একটি বাস পিকআপের পিছনে ধাক্কা দেয়। পিকআপটি এক্সপ্রেসওয়েতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান মাছ ব্যবসায়ী তুষার রাজবংশী।

এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে সেনা সদস্য ইমরান হোসেন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, ইমরান ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে যশোরের বাঘারপাড়ার দারাজহাটে যাচ্ছিলেন। এসময় কাশিয়ানীর মাজড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমরানের মৃত্যু হয়।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী ও রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন