শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর নামক স্থানে বাসের সাথে সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার(২৯ এপ্রিল) পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ হাদিউজ্জামান(৪৮)। সে যশোরের কেশবপুর উপজেলার ফারাজউল্লাহ গাজীর ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মটর সাইকেল আরোহী মোহাম্মদ হাদিউজ্জামান গোপালগঞ্জ জেলা শহরের দিকে আসার সময় ঢাকাগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন