শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ঢাকাস্থ তেরোখাদা সমিতির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ তেরোখাদা অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল শুক্রবার (৮ এপ্রিল) রাজধানী ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।

তেরোখাদা এ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ডিআইজি মোহাম্মদ ওলিয়ার রহমান, এস এম আলী আকবর, এনায়েত ফেরদৌস ও মোহাম্মদ সালাউদ্দিন লস্কর।

ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ একরামুল হক, সদস্য সচিব-শরিফুল ইসলাম শফিক, মোঃ হাসমত আলী, এসএম আলম, মোঃ বাবর আলীসহ তেরখাদা উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ । অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট কেএম ফোরকান আলী।

অনুষ্ঠান শেষে ঢাকাস্থ তেরখাদা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন