শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

গে‌জেট ডেস্ক

প্রিলিমিনারি পরীক্ষার প্রায় তিন বছর পর ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছেন এক হাজার ৯৬৩ জন। পিএসসি বুধবার(৩০ মার্চ) দুপুরে এ ফল প্রকাশ করে।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ বলেন, ‘৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মোট এক হাজার ৯৬৩ জনকে নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে।’

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। পরের বছর ৩ মে হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, যদিও আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন।

২০১৯ সালের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে পাস করেন ২০ হাজার ২৭৭ জন।

করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনার মধ্যে ২০২১ সালের ২৭ জানুয়ারি ফল প্রকাশ করা হয় লিখিত পরীক্ষার। প্রিলিতে টেকা প্রায় অর্ধেক চাকরিপ্রত্যাশী বাদ পড়ে যান। মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

পরে করোনার কারণে মৌখিক পরীক্ষা পেছায়। নানা সময় এই পরীক্ষা নেয়া হয় কয়েক ধাপে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন