শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ভোজ্য তেল আমদানিকারক ৪ প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ

গে‌জেট ডেস্ক

দেশের বাজারে ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধন কারী ৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টিকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এস আলম, এডিবল অয়েল, বসুন্ধরা ও টিকে- এই চারটি গ্রুপের তেল সরবরাহ ও তথ্য দেয়ায় অনিয়ম পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাই প্রতিষ্ঠানগুলোকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রাজধানীর টিসিবি ভবনে।

সকাল ১০ টা থেকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন