শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

সদরঘাটে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে আগুন

গে‌জেট ডেস্ক

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের লঞ্চে আগুন ধরেছে। ফায়ার সার্ভিস রোববার(২৭ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে আগুন ধরার খবর পায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৫৬ মিনিটে।

বাহিনীর গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি। নেভানো শেষ বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, সদরঘাটের ৫ নম্বর পন্টুনে লঞ্চটি ভেড়ানো অবস্থায় ছিল। এতে আগুন লাগার কারণ জানা যায়নি।

লঞ্চটির সুপারভাইজার মো. মাসুদ  জানান, ‘ভেতরে কোনো যাত্রী নেই, কিন্তু আমাদের ৫০-৬০ জনের মতো স্টাফ আছে।’

খুলনা গেজেট/এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন