শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ঢাকার শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু

গে‌জেট ডেস্ক

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল। বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না, সেটা এখনও জানতে পারি নাই।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বুলবুলের উরুতে একটা ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল, তবে ঘাতক কিছুই নেয় নাই।

‘তাকে হাসপাতালে নেয়া হয়েছিল, তবে রক্তক্ষরণে মারা গেছেন। ঘটনাটা আমরা খতিয়ে দেখছি।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন