শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।

শনিবার(২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি-এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁরা শ্রদ্ধা জানান।

পরে তাঁরা ফাতেহা পাঠ, জাতির পিতাসহ ১৯৭৫ সালে তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বিএনপি এখনো নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়নি এবং বলছে তারা এই প্রক্রিয়ার সঙ্গে নেই। তাই বলাই যায় বিএনপি একটি গণতান্ত্রিক দল নয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আগামী জাতীয় নির্বাচন হোক বা যে কোনো কর্মসূচি হোক সুচারু রূপে পালন করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করে যাবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন