শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

টুঙ্গিপাড়ায় ‘মুজিববর্ষ লোকজমেলা’

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সোমবার(২১ মার্চ) থেকে ‘মুজিববর্ষ লোকজমেলা’ শুরু হচ্ছে। টুঙ্গিপাড়া সরকারী শেখ মুজিবুর রহমান সরকারী কলেজ মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই মেলা সম্পর্কে সাংবাদিকদেরকে ব্রিফ করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় স্টল রয়েছে ১০০টি। এসব স্টলের মাধ্যমে তুলে ধরা হবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে।

এই মেলায় প্রতিদিন বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন,স্যুভেনির প্রকাশ, পোস্টার প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বলে জানান জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন