শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ট্রাকচাপায় প্রাই‌ভেটকারের পাঁচ যাত্রী নিহত

গেজেট ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। প্রাথমিকভাবে হতাহতদের নাম জানাতে পারেননি তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন