শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

ইউক্রেন ইস্যুতে পরিকল্পনামন্ত্রী : বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না

গে‌জেট ডেস্ক

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না। ইউক্রেন ইস্যুতে ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করবো আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে।

শনিবার(৫ মার্চ) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লক্ষ টাকার আভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি আপনারা শান্তিপ্রিয় অবস্থানে গিয়ে সমঝোতা করুন, বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে। মূলত দেশের স্বার্থের কথা চিন্তা করে আমরা ভোট দেইনি। শুধু আমরা একা নয়, আরও অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একই অবস্থানে গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

বিএনপিকে উদ্যোশ করে এম এ মান্নান বলেন, বিএনপি বিদায় ঘণ্টা বলার কে? বিদায় ঘণ্টা আছে বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায় ঘণ্টা বেজে যায় তাহলে আমরা বিদায় নিয়ে নিব। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতা ছেড়ে চলে যাবো। সুতরাং হুমকি-ধামকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আ.লীগ কারও হুমকিকে ভয় পায় না।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন