ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কুয়েটে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বিভিন্ন
কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে ৭ মার্চ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে ক্যাম্পাসস্থ “বঙ্গবন্ধু স্কয়ারে” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের প্রদত্ত ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ডকুমেন্টরি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন