শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

যাত্রী নিয়ে চরে আটকে গেছে সুন্দরবন-৯ লঞ্চ

গেজেট ডেস্ক

পটুয়াখালীতে প্রায় ৫০০ যাত্রী নিয়ে ঢাকাগামী ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৯ ডুব চরে আটকা পড়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে লঞ্চটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার একটু দূরে ডুব চরে আটকা পড়ে।

এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো ইউনুস মিয়া বলেন, লঞ্চে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। জোয়ার না আসা পর্যন্ত লঞ্চটি আটকাই থাকবে। জোয়ারে পানি বাড়লে এরপর চর থেকে বের হওয়া সম্ভব হবে। তখন আবার ঢাকার উদ্দেশে রওনা দেব। যাত্রীরা নিরাপদে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন