বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

খুলনা প্রেস ক্লাবের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান ও ক্যামেরাপারসন আরাফাত হোসেন অনিক রোববার রাতে পেশাগত কাজ শেষে খুলনায় ফেরার পথে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় কিছু দুর্বৃত্ত তাদেরকে লাঞ্ছিত ও গালিগালাজ করে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

বিবৃতিদাতারা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ শাস্তির দাবি জানিয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন