শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জ সদর উপেজলায় নব নির্বাচিত সদস্যদের শপথ

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নব নির্বাচিত ১৩৫ জন সাধারণ সদস্য ও ৪৫ জন নারী সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান।

এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শীতল পাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, পুরুষ ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নব নির্বাচিত সদস্যগণ দেশ ও জাতির কল্যাণে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন