শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

‘পাহাড়ে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে, এর ভেতরে ষড়যন্ত্র রয়েছে’

গেজেট ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পাহাড়ে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে। আমরা মনে করি, এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ শনিবার এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শান্তিচুক্তি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের আর্মি ক্যাম্পগুলো আমরা সরিয়ে নিয়ে আসছি। সেখানে আমরা একে একে পুলিশ দেওয়া শুরু করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পাহাড়ের এ অশান্তি আজকের নয়, শান্তি চুক্তির মাধ্যমে এটা শেষ হয়েছে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে, যেমন— সেনাবাহিনীর ওপর আক্রমণ করা। আমরা মনে করি এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন