শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

এসএস‌সি ও সমমান পরীক্ষার ফল ৩০ ডি‌সেম্বর

গেজেট ডেস্ক

আগামী ৩০ ডিসেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে একটি কোর্সের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি এ সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফলাফল ঘোষণা করবেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে অনলাইনে। আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন