উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিন : শেখ হারুন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়ী করতে হব।

রবিবার (০৭ নভেম্বর) ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান দুলু।

অনান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড রবিন্দ্রনাথ মন্ডল, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড ফরিদ আহম্মেদ, জোবায়ের আহমেদ খান জবা, এম এ রিয়াজ কচি, কাজি শামিম আহসান, খায়রুল আলম, শিউলি সারোয়ার, জামিল খান, সরদার জাকির, আটলিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী এ্যাড প্রতাপ কুমার রায়, জি এম ফারুক হোসেন, বিধান চন্দ্র রায়, সরদার শরিফুল ইসলাম, হাসনা হেনা, গোবিন্দ কুমার, চিশতি নাজমুল বাশার, হাবিবুর রহমান, কবিরুল ইসলাম, নিলমনি বিশ্বাস, মিল্টন, বিশ্বজিৎ, ইব্রাহিম, মফিজ, সোহাগ, বাবু প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন