মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি, ১৭ জনের মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাত পৌনে ৯ টা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ১৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে তিনি রওনা হয়েছেন বলে জানান।

প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, বিকেল সাড়ে ৪ টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন