মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ৪ অভিনেতাসহ আহত ৫

গেজেট ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সদ্য মুক্তি পাওয়া ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের একাধিক অভিনেতা। বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান অ্যাভিনিউতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।

চিত্রনায়ক শরিফুল রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাসার বর্তমানে সাধারণ কেবিনে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জুনায়েদ বোগদাদী ও নাফিজ মোহাম্মদ ইসমাইল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তবে, নাফিজ মোহাম্মদ ইসমাইল ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্ম সংশ্লিষ্ট কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান অ্যাভিনিউতে ঢাকা মেট্রো গ ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। গাড়িটিতে চালকসহ পাঁচ জন ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন